স্ট্রিম ডেস্ক

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় এখন পর্যন্ত ১৫৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, আরও অন্তত ১৭৬ জন নিখোঁজ আছেন। সারা দেশে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৪৪ হাজার মানুষ। বাস্তুচ্যুতরা সরকারি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা সরকার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব বলা হয়ছে। ইতিমধ্যে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের মূল ঘূর্ণাবর্ত ভারতের দিকে সরে গেলেও দুর্যোগ থামেনি। মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায় নতুন করে ভূমিধস নেমেছে। কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দূরের এই জেলায় প্রধান সড়কের একাধিক স্থানে এখনো পানি দাঁড়িয়ে আছে।
ডিএমসির মহাপরিচালক সম্পৎ কোটুওয়েগোডা জানিয়েছেন, সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের যুক্ত করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনীর সহায়তায় ত্রাণ কাজ চলমান।’
শ্রীলঙ্কা রেড ক্রস সোসাইটির মহাসচিব মাহেশ গুণসেকারা বলেছেন, বহু মানুষ এখনো যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় আটকে আছেন। উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ‘দুই দিন ধরে পানি কমেনি। চাহিদা বাড়ছে। ঘূর্ণিঝড় সরে গেলেও আমাদের দুর্দশা কমেনি।’
কলম্বো হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করা কেলানি নদী শুক্রবার রাতে তীর ভেঙে প্লাবিত হয়। এতে শত শত মানুষকে নতুন করে সরিয়ে নিতে হয়। ডিএমসি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পাঁচ লাখ। তাঁদের জন্য সরকার আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছে এবং বিদেশে থাকা শ্রীলঙ্কানদের অর্থ সহায়তার আহ্বান জানিয়েছে।
এরই মধ্যে ভারত প্রথম সাড়া দিয়েছে। দুটি উড়োজাহাজে ত্রাণ পৌঁছেছে কলম্বোতে। শুভেচ্ছা সফরে থাকা ভারতীয় যুদ্ধজাহাজটিও নিজের রেশন ভুক্তভোগীদের জন্য প্রদান করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কার প্রতি সমবেদনা জানিয়ে আরও সহায়তা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে বৃষ্টি কমে এলেও উত্তরাঞ্চলে এখনো বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র অবশিষ্ট প্রভাবে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
ডিএমসি বলছে, এবারের বন্যা পরিস্থিতি ২০১৬ সালের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। সে বছর দেশব্যাপী ৭১ জনের মৃত্যু হয়েছিল। গত বছরের জুনে বৃষ্টিজনিত দুর্যোগে ২৬ জন মারা গিয়েছিল। আর গত ডিসেম্বরে বন্যা ও ভূমিধসে প্রাণ হারান ১৭ জন।

ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে টেকসই কাঠামোর লক্ষ্যে তিনি এই কূটনৈতিক সফর চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
৮ ঘণ্টা আগে
বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার দেশটির কাটি গ্যারিসন শহরে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের আত্মঘাতী হামলায় তাঁর মৃত্যু হয়।
১২ ঘণ্টা আগে
ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (২৬ এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটের আল বারাকা প্যালেসে এই বৈঠক হয়। বৈঠক শেষে আরাগচি আবার পাকিস্তানে আসবেন বলে জানা গেছে।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে