স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩ আগস্ট) থেকে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। খবর রয়টার্সের।
এই আলোচনা কোথায় হবে, কারা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এমনকি এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।
রোববার (২ আগস্ট) নিউ জার্সি সফর শেষে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোমবার আলোচনা শুরু হবে। তবে সম্ভাব্য সমঝোতায় পৌঁছানোর জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি তিনি।
গত ৯ জুলাই যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে যাওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এরপর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দফায় টানা হামলা-পাল্টা হামলা হয়। সেই অচলাবস্থার মধ্যেই আবার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।
এর আগে শনিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সমঝোতা চূড়ান্ত করার জন্য আরও কিছুটা সময় চেয়েছে।
তিনি বলেন, দ্রুত একটি চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থার অবসান ঘটানো সম্ভব হবে। একইসঙ্গে দ্রুত সমঝোতার সুযোগ দিতে ইরানের ওপর আসন্ন বড় আকারের হামলা স্থগিত করেছেন বলেও জানান ট্রাম্প।
আলোচনার জন্য ইরানকে কোনো সময়সীমা দেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মানুষ হত্যা করতে চাই না। যুদ্ধ হলে অনেক মানুষের মৃত্যু হয়, সেটা আমরা চাই না।’
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
অন্যদিকে, ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেন বলেছেন, সমঝোতা হোক বা না হোক, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে নতুন করে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ইসরায়েল।
বিশ্বের জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে।

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
৩০ মিনিট আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে