স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় থানার বাইরে আয়োজিত শান্তি সমাবেশে আত্মঘাতী বোমাহামলায় ৫ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। হামলায় আরও ২২ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়ার সোয়াটে এই ঘটনা ঘটে।
এই অঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতার প্রতিবাদে এবং শান্তির দাবিতে থানার সামনে জড়ো হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের লক্ষ্য করে এই আক্রমণ হয়।
সোয়াত জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, স্থানীয় থানার প্রবেশমুখে পুলিশ সদস্যরা হামলাকারীকে তল্লাশি চালানোর চেষ্টা করেন। এ সময় সে বিস্ফোরণ ঘটায়।
সোয়াত পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফিদা হোসেন এবং খাইবার পাখতুনখাওয়া জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফায়জি জানিয়েছেন, এই হামলায় অন্তত ৫ পুলিশ সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২২ জনেরও বেশি।
আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী সাইদু শরিফ শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
হামলার পরপরই নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তদন্তের পাশাপাশি তল্লাশি অভিযান শুরু করেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই বোমাহামলার দায় স্বীকার করেনি।
সোয়াত উপত্যকা একসময় উগ্রপন্থীদের শক্ত ঘাঁটি হলেও ২০০৭ সালে পাকিস্তানের সামরিক বাহিনী বড় ধরনের অভিযান চালিয়ে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বিশেষ করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা বৃদ্ধি পেয়েছে।
তথ্যসূত্র: আল-জাজিরা

.png)

ইউরোপের দুটি দেশে অজ্ঞাতনামা ড্রোন দেখা যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বুলগেরিয়ায় ড্রোন বিস্ফোরিত হয়েছে। জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এসব ঘটনা ঘটল।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় বিরল খনিজ স্ক্যান্ডিয়ামের একটি খনিতে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষা বিভাগ শুক্রবার (৭ জুলাই) এই ঘোষণা দেয়।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি। আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।
১০ ঘণ্টা আগে
বহু বছর পর অং সান সু চির ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। একইসঙ্গে তাঁকে একজন বিদেশি প্রতিনিধির সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এটি জান্তার নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কৌশলের অংশ।
১২ ঘণ্টা আগে