স্ট্রিম ডেস্ক

গ্রিসের ভয়াবহ দাবানলের প্রভাব গোটা ইউরোপে পড়ছে। ফ্রান্স ও স্পেন নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। এদিকে, রোববার (২ আগস্ট) দাবানল নিয়ন্ত্রণের কাজে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন গ্রিসের; অন্যজন ডেনমার্কের নাগরিক।
রয়টার্সের খবরে বলা হয়, রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের সময় অ্যাটিকার সাথা এলাকায় দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। সামাজিক মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, উড়ে যাওয়ার সময় উপরে থাকা হেলিকপ্টারের নিচের অংশে নিচেরটির মূল রোটরের সংঘর্ষ হয়। এতে নিচের হেলিকপ্টারে আগুন ধরে ভূপাতিত হয়। এ সময় অন্য হেলিকপ্টারটি থেকে আগুনে পানি ছিটিয়ে এলাকা ত্যাগ করতে দেখা যায়।
গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত শুরু করেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে– বোয়োতিয়া অঞ্চল থেকে শুরু হওয়া আগুনের উৎস ছিল বায়ুবিদ্যুৎ কেন্দ্র। সেখানে গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী একটি লাইনের তার থেকে স্ফূলিঙ্গ ছিটকে পড়ে। এ ঘটনায় অবহেলার অভিযোগে দুই গ্রিক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন সন্দেহভাজন পলাতক।
একই সময়ে পর্যটন দ্বীপ কেফালোনিয়াতেও নতুন দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। করিন্থ উপসাগরের কাছে পোর্তো জারমেনো এলাকায় ঝড়ো হাওয়ায় আগুন পাহাড় পেরিয়ে ভেনিজা এলাকায় পৌঁছে যায়। ৩০ হাজার মানুষের এই শহরে একটি সামরিক ফায়ারিং রেঞ্জও ছিল। সেখানে থাকা অবিস্ফোরিত গোলাবারুদেও আগুন লাগে। দমকল বাহিনী উপকূলীয় শহর মেগারার দিকে আগুনের অগ্রগতি ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
ফ্রান্সে বাতাসের দিক পরিবর্তন হওয়ায় একটি বড় দাবানল নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। ফ্রান্সের ঐতিহাসিক শহর কারকাসনের মহাসড়কে থাকা একটি গাড়িতে আগুন লাগার পর সেখান থেকেও নতুন দাবানলের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। নিরাপত্তার স্বার্থে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং কাছের একটি প্রাণী উদ্যান খালি করা হয়েছে।
স্পেনের মধ্যাঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে কয়েকটি এলাকায় নতুন করে দাবানলের সূত্রপাত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় কাসেরেস প্রদেশে শনিবার নতুন দাবানল ছড়িয়ে পড়লে ৮০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরদিন তারা বাড়ি ফিরলেও, আগুন পুরোপুরি না নেভায় ঘরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।
দাবানলের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ ভয়াবহ খরার মুখে পড়েছে। রাইন ও দানিউব নদীর পানি রেকর্ড পরিমাণ কমে গেছে। ফলে চার দশকে প্রথমবারের মতো দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা হয়েছে।
পানির অভাবে নৌপরিবহন ও পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০০টির বেশি শহর ও গ্রামে পানি ব্যবহারে বিধিনিষেধ জারি করা হয়েছে। চলতি গ্রীষ্মে ইউরোপজুড়ে তৈরি হওয়া সংকটের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দেখছেন বিজ্ঞানীরা।

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
২৯ মিনিট আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে