স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পুনর্গঠনে জব্দ করা ইরানি সম্পদ ব্যবহারের চিন্তা করছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের চিন্তাভাবনার সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে সিএনএন।
প্রতিবেদনে ওই সূত্রের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানি হামলার শিকার হওয়া উপসাগরীয় দেশগুলোর ক্ষয়ক্ষতি পূরণে জব্দ করা ইরানি সম্পদ ব্যবহারের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছে।
শনিবার রয়টার্সকে ওই সূত্র নিশ্চিত করেছে, আগের ক্ষয়ক্ষতির সংস্কার কাজে সহায়তায় ইরানি সম্পদ ব্যবহার করা যায় কিনা, ট্রেজারি বিভাগ সেটিও বিবেচনা করে দেখছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেসেন্ট তাঁর দলকে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় মিত্রদের এখন পর্যন্ত হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন।
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘একটি শান্তি চুক্তি মূলত জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার মূল্যের ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার ওপর নির্ভর করছে’ বলে জানানোর একদিন পরই এই প্রতিবেদনগুলো সামনে এল।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথম হামলা শুরু করার পর বেশ কয়েকটি উপসাগরীয় দেশ বারবার ইরানি হামলার শিকার হয়েছে। ওই সব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুদ্ধবিরতি শুরুর পরও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান দেশগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। গতকালও কুয়েত ও বাহরাইন ইরান থেকে উৎক্ষেপণ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৩ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে