
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ভাসতে থাকা দুটি নৌকা থেকে ৭৯ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। উদ্ধার অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, সুদানের নাগরিকসহ অন্তত দুজন করে নারী-শিশু রয়েছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি ড্রোন মঙ্গলবার (২৫ আগস্ট) নৌকা দুটির অবস্থান শনাক্ত করে। পরে দক্ষিণ ক্রিটের কালি লিমেনেস বন্দরের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।
গত কয়েক মাসে ক্রিটের আশপাশের সমুদ্র এলাকা থেকে শত শত অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে গ্রিসের কোস্টগার্ড। লিবিয়ার উপকূল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরের ক্রিট ও গাভদোস দ্বীপ বর্তমানে গ্রিস হয়ে ইইউতে আশ্রয়প্রার্থীদের প্রবেশের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে।
গ্রিসের সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, সামগ্রিকভাবে দেশটিতে অভিবাসনপ্রত্যাশীদের আগমন কমেছে। মঙ্গলবার দেশটির অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে এএনএ জানায়, ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ১২ মাসে প্রায় ৬১ হাজার অভিবাসনপ্রত্যাশী গ্রিসে প্রবেশ করেছিল। পরের ১২ মাসে এটি কমে ৪২ হাজারে দাঁড়িয়েছে। অর্থাৎ গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের আগমন প্রায় ৩১ শতাংশ কমেছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের বিভিন্ন দেশ অভিবাসন নীতি আরও কঠোর করেছে। ইউরোপে চরম ডানপন্থি ও অভিবাসনবিরোধী দলগুলোর জনসমর্থন বাড়তে থাকায় এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ কমাতে লিবিয়ার মতো ট্রানজিট দেশগুলোর সঙ্গেও কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন।
অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়েছেন গ্রিসের অভিবাসনমন্ত্রী থানোস প্লেভ্রিসও। অভিবাসনপ্রত্যাশীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে ‘রিটার্ন হাব’ স্থাপনের বিষয়ে জার্মানিসহ ইইউভুক্ত কয়েকটি দেশের সঙ্গে আলোচনা করছে গ্রিস।
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৪ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে