স্ট্রিম সংবাদদাতা

বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় সাইফুল ইসলাম নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে তাঁর লাশ নিয়ে পাথরঘাটায় আসেন দুর্ঘটনাকবলিত ট্রলারের যৌথ মালিক বাদল মোল্লা।
গত ২৪ আগস্ট বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৩ জেলে নিয়ে এফবি বরকত ট্রলার ডুবে যায়। তাৎক্ষণিকভাবে ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ পাঁচ জেলের মধ্যে একজনের লাশ মিলল।
এই ঘটনায় এখনো পাথরঘাটা সদরের নুর আলম, আবদুল কাওসার, মো. ইব্রাহিম ও বেল্লাল হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান চালানো হলেও, বৈরী আবহাওয়ার কারণে ডুবন্ত ট্রলারের কাছে যেতে পারেননি উদ্ধারকর্মীরা।
মঙ্গলবার বাদল মোল্লা নিজেই একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। বুধবার সকালে ফোনে তিনি বলেন, ‘সাগর এখনো অস্বাভাবিক উত্তাল। ফলে মাছ ধরার অধিকাংশ ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। ঝুঁকি নিয়ে আমরা ডুবন্ত ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে সাগরে গিয়েছিলাম। মঙ্গলবার সকাল থেকে ডুবন্ত ট্রলারের আশপাশে অবস্থান করলেও, সাগর উত্তাল থাকায় ট্রলাটির কাছে যেতে পারিনি।’
বাদল মোল্লা বলেন, ‘সাইফুলের পচে-গলে যাওয়া লাশ ভেসে ওঠে। উদ্ধার করে আমরা বরফ দিয়ে ট্রলারে রাখি। পরে ডুবন্ত ট্রলারে কয়েকবার রশি লাগিয়ে উদ্ধারের চেষ্টা করি। ট্রলারের পেছনের অংশ বালুর মধ্যে থাকায় সম্ভব হয়নি।’
তাঁর ধারণা, নিখোঁজ জেলেদের লাশ ডুবে যাওয়া ট্রলারেই রয়েছে। কারণ, লাশ ট্রলারে না থাকলে এরইমধ্যে ভেসে উঠত।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল জানান, নিখোঁজ জেলেদের পরিবারের সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে।

.png)

ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন। বুধবার (২৬ আগস্ট) ভোরে বিমানবন্দরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির প্রেসসচিব সরওয়ার আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, জিগমে খেসারকে বহনকারী বিশেষ বিমান
১ ঘণ্টা আগে-ab05c7-256x144.webp)
ঝিনাইদহের শৈলকুপায় গবাদিপশুর ঘাসকাটা যন্ত্রে বিদ্যুতায়িত হয়ে দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন– ওই গ্রামের অমরেন্দ্র নাথ ভৌমিক (৭০) ও তাঁর স্ত্রী মিনা ভৌমিক (৬০)। গ্রামের বাসিন্দা মুকুল হোসেন জানান, বৃদ্ধ অমরেন্দ্র সকালে
২ ঘণ্টা আগে
মেহেরপুর সদরে গভীর রাতে বাড়িতে ঢুকে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে একজনের ডান হাতের কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন– সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা
৩ ঘণ্টা আগে-b767e3-256x144.webp)
কক্সবাজারের উখিয়া ও রামুর বিভিন্ন হোটেল ও রিসোর্টে অবস্থানরত চীনা নাগরিকদের পাসপোর্ট ও ভিসা যাচাই করতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিপুলসংখ্যক মোবাইল ফোন ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।
১২ ঘণ্টা আগে-b767e3-256x144.webp)