স্ট্রিম ডেস্ক

‘এমভি হোন্ডিয়াস’ প্রমোদতরীতে (ক্রুজ শিপ) হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যুর পর বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বৃহস্পতিবার (৭ মে) সংস্থাটি জানিয়েছে, ভাইরাসের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকলেও সতর্কতা অবলম্বন করলে নির্দিষ্ট সীমার মধ্যেই এটিকে আটকে রাখা সম্ভব।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রিয়েসুস জানান, এ পর্যন্ত পাঁচজনের শরীরে হান্টাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং তিনজন সন্দেহভাজন পর্যবেক্ষণে রয়েছেন। তিনি সতর্ক করে বলেন, ‘আন্দিজ ভাইরাসের এই বিরল স্ট্রেইনটির সুপ্তিকাল বা ইনকিউবেশন পিরিয়ড ছয় সপ্তাহ পর্যন্ত হতে পারে। ফলে আগামীতে আরও কিছু নতুন কেস শনাক্ত হতে পারে।’
ইতিমধ্যে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকায় ওই জাহাজের যাত্রীদের শনাক্ত করে আইসোলেশনে রাখা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি প্রস্তুতি বিষয়ক পরিচালক মারিয়া ভ্যান কেরখোভ আশ্বস্ত করে বলেছেন, ‘এটি কোনো নতুন মহামারি বা অতিমারির শুরু নয়। হান্টাভাইরাস কোভিডের মতো সংক্রামক নয়।’
হান্টাভাইরাস মূলত বিরল শ্বাসতন্ত্রের রোগ যা সংক্রমিত ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। এর ফলে শ্বাসকষ্ট, হৃদরোগের জটিলতা এবং রক্তক্ষরণজনিত জ্বর হতে পারে। বর্তমানে এই রোগের কোনো টিকা বা সুনির্দিষ্ট প্রতিকার নেই; কেবল উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়।
ডব্লিউএইচও জানিয়েছে, গত ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া বন্দর থেকে ‘এমভি হোন্ডিয়াস’ প্রমোদতরী যাত্রা শুরু করেছিল। ধারণা করা হচ্ছে, কোনো একজন যাত্রী বোর্ডিংয়ের আগেই সংক্রমিত ছিলেন এবং পরে সমুদ্রযাত্রার সময় অন্যদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
প্রথম মৃত্যুটি ঘটে ১১ এপ্রিল। ৩ মে ওই জাহাজের আরেক জার্মান নারী পর্যটকের মৃত্যু হয়। ৪ মে মৃত ব্যক্তির স্ত্রী দক্ষিণ আফ্রিকায় পৌঁছে মারা যান। বর্তমানে জাহাজটি স্পেনের তেনেরিফে দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে এবং কর্তৃপক্ষ সকল যাত্রীর বিস্তারিত তথ্য যাচাই করছে।
তথ্যসূত্র: এএফপি

.png)

ভারতে কয়েক দশক ধরে চলা মাওবাদি বিদ্রোহ অনেকটাই নির্মূল করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আন্দোলনটির আদর্শিক সমর্থকদের কাছ থেকে এখনো হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৫ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
১০ ঘণ্টা আগে