স্ট্রিম ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৭ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় এই সাক্ষাতের কথা জানান তিনি।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘সর্বোচ্চ নেতার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি এবং বিনয়ী ও আন্তরিকতা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।’ গত মার্চে দায়িত্ব নেওয়ার পর মুজতবা খামেনিকে আর প্রকাশ্যে দেখা যায়নি। পেজেশকিয়ান ঠিক কবে এই সাক্ষাৎ করেছেন তা স্পষ্ট না করলেও, ভিডিও বার্তায় নতুন নেতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার প্রথম দিনে ৮৬ বছর বয়সী আলী খামেনি নিহত হন। মুজতবা খামেনি নিজেও সেই হামলায় আহত হয়েছিলেন। দায়িত্ব পাওয়ার পর থেকে এ পর্যন্ত তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই রাষ্ট্রীয় কার্যাদেশ দিয়ে আসছিলেন। গত ৯ মার্চ ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে সর্বোচ্চ নেতার পদে নিয়োগ দেয়। এরপর থেকে ইরানের রাস্তায় ৫৬ বছর বয়সী এই নেতার ছবি সর্বত্র শোভা পেলেও জনসমক্ষে তাঁর অনুপস্থিতি নিয়ে নানা গুঞ্জন ছিল।
দ্য নিউইয়র্ক টাইমস চারজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছিল, বিমান হামলায় মুজতবা খামেনি গুরুতর আঘাত পেয়েছেন। তাঁর হাত ও পায়ে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে এবং মুখ ও ঠোঁট মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাঁর কথা বলতে অসুবিধা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে দাবি করেন, মুজতবা খামেনি হামলায় সম্ভবত ‘বিকৃত’ হয়ে গেছেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই সাক্ষাৎ মুজতবা খামেনির শারীরিক সুস্থতা নিয়ে আন্তর্জাতিক মহলে থাকা বিভিন্ন গুজব কিছুটা হলেও নিরসন করবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্র: ইউরো নিউজ

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
২ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৪ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে