স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ওই আদেশ পুনর্বিবেচনার জন্য সরকারের করা আবেদন ফেরত দিয়েছেন আদালত। আবেদনের কাগজপত্র অসম্পূর্ণ থাকায় এটি ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডনের একটি সূত্র জানিয়েছে, রেজিস্ট্রারের আপত্তির বিরুদ্ধে আপিল করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধন করে সরকার নতুন করে রিভিউ আবেদন করতে পারে।
এদিকে পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা বলেছেন, আদালতের আপত্তির পর সরকার তাদের রিভিউ আবেদন প্রত্যাহার করেছে। ১৮ আগস্টের সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে সরকারের আর কোনো অজুহাত নেই। ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া উচিত।
মঙ্গলবার বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ইমরান খানকে দুই দিনের মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এছাড়া একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে তাঁর পরীক্ষা ও চিকিৎসা করার কথা বলা হয়।
ইমরান খানকে হাসপাতালে ভর্তি, ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ এবং চিকিৎসার নথি পরিবারের কাছে দেওয়ার দাবিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।
আদালত ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তাঁর বোনকে চিকিৎসার সঙ্গে যুক্ত থাকার অনুমতি দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ করে দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।
এর এক দিন পর বুধবার ওই আদেশ পুনর্বিবেচনা ও প্রত্যাহারের আবেদন করে সরকার। সরকারের দাবি, আদালতের নির্দেশটি বৈষম্যমূলক এবং কারাগারের বিধির পরিপন্থি।
আবেদনে বলা হয়, কোনো দণ্ডিত ব্যক্তিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ দেওয়া এবং একটি প্রতিবেদনের ভিত্তিতে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজনীয়তার কথা বলা ফৌজদারি বিচারব্যবস্থায় গুরুতর প্রভাব ফেলতে পারে।
সরকার যুক্তি দেয়, সংবিধানের ২৫ অনুচ্ছেদে সবার সমান আচরণ পাওয়ার মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই একই অবস্থায় থাকা অন্য বন্দিরাও ইমরানকে দেওয়া বিশেষ সুবিধা দাবি করতে পারেন। এতে কারাগারের বিধি লঙ্ঘিত হবে।
এদিকে বুধবার সরকারের মন্ত্রীরাও সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে প্রশ্ন তোলেন। তারা জানতে চান, তাহলে কি সব বন্দিকেই বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ দিতে হবে?
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) কখনো স্বাস্থ্যসংক্রান্ত বিষয়কে রাজনীতিকরণ করেনি। তার অভিযোগ, পিটিআই নেতাদের পিএমএল-এনের নেতাদের স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ইতিহাস রয়েছে।
একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, অন্য সব কৌশল ব্যবহারের পর ইমরান এখন ‘সহানুভূতির কার্ড’ ব্যবহার করছেন।
এর জবাবে পিটিআই জানায়, মন্ত্রীদের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, অসংবেদনশীল ও লজ্জাজনক।
পিটিআইয়ের কেন্দ্রীয় গণমাধ্যম বিভাগ এক বিবৃতিতে জানায়, সুপ্রিম কোর্টের আদেশ সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল নয়। সংবাদ সম্মেলন ও রাজনৈতিক বক্তব্য দিয়ে আদালতের সিদ্ধান্তকে বিতর্কিত করার চেষ্টা না করে সরকারকে আদালতের আদেশ মেনে চলা উচিত।
সূত্র: ডন

.png)

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন বুধবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের বদলে জর্জ ওয়াশিংটনকে সেখানে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) মার্কিন সামরিক বাহিনী আজ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।
২৯ মিনিট আগে
কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপি সমর্থিত হিন্দুত্ববাদী অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ও বামপন্থী ছাত্র সংগঠনগুলোর (এসএফআই ও ডিএসও-ডিএসএফ) সমর্থকদের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) রাত থেকে শুরু হওয়া এই সহিংসতায় ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ফ্যাকাল্টি অব
২ ঘণ্টা আগে
দেশজুড়ে তীব্র সংঘাতের কারণে সুদানের কোরদোফান অঞ্চলে ২ লাখের বেশি মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। একই সময়ে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল-ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা হচ্ছে। বুধবার (১৯ আগস্ট) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানায়। আইওএমে