স্ট্রিম ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালি অবমুক্ত করতে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি তা একদিন বাড়িয়ে মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার) পর্যন্ত করেছেন। খবর বার্তাসংস্থা এপির।
স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দ্রুত চুক্তিতে না এলে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রয়োজন হলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস এবং তেলক্ষেত্র নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।’
এরপর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘মঙ্গলবার, রাত ৮টা (ইস্টার্ন টাইম)!’। যা বিশ্লেষকদের মতে ইরানের জন্য নতুন আল্টিমেটাম। বাংলাদেশ সময় অনুযায়ী, এই সময়সীমা বুধবার সকাল ৬টা পর্যন্ত প্রযোজ্য।
এর আগে আরেক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মঙ্গলবার ইরানে বড় ধরনের হামলা হতে পারে, যেখানে বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্যবস্তু হতে পারে।’
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ রেখেছে। ফলে বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন শক্ত অবস্থানে রয়েছে এবং ইরান দ্রুত সিদ্ধান্ত না নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দ্রুত সমাধানের সম্ভাবনাও রয়েছে।
এবিসি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, সপ্তাহ নয়—কয়েক দিনের মধ্যেই এই সংঘাতের অবসান হতে পারে। তবে চুক্তিতে না এলে ইরানের বিরুদ্ধে সব ধরনের বিকল্প খোলা থাকবে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে, ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির তীব্র সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোকে ‘বিপজ্জনক এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ’ বলে অভিহিত করেছেন তিনি। খবর আল জাজিরার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লিখেছেন, ‘ইরানে যুদ্ধ শুরু করার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বিবৃতি আসছে!’
মার্কিন কংগ্রেসের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে। এই যুদ্ধ বন্ধ করুন।’
গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্প ইরানকে গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যথায় দেশটিকে ‘জাহান্নামের’ স্বাদ পেতে হবে এবং তাদের সব অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ইরানের নীতিনির্ধারকদের ‘পাগল’ আখ্যা দিয়ে ট্রাম্প লেখেন, যদি হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত না করা হয়, তবে ইরানের জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে