আসামে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ভারতের আসামে এএন-৩২ মডেলের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ মডেলের সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্তে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) সকালে আসাম রাজ্যের জোরহাটে এ ঘটনা ঘটে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনাস্থল সংরক্ষণ ও প্রাথমিক তদন্ত শুরু করার পাশাপাশি দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ চলছে।

প্রাথমিকভাবে জানা যায়, অবতরণের সময় উড়োজাহাজটি জোরহাট বিমানবাহিনী স্টেশনের ভেতর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে।

অ্যান্টোনভ এএন-৩২ একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন উড়োজাহাজ। এটি প্রথম নির্মাণ করে সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে প্রায় ১০০টি এএন-৩২ রয়েছে।

এই মডেলের উড়োজাহাজ চরম পরিবেশে পরিচালনার উপযোগী করে তৈরি। উচ্চ পার্বত্য বিমানঘাঁটি ও উষ্ণমণ্ডলীয় গরম আবহাওয়ায়ও এটি কার্যকরভাবে পরিচালিত হতে পারে। উড়োজাহাজটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম। দুর্গম অঞ্চলে সরবরাহ পৌঁছে দেওয়ার কাজে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এর আগে, গত ৫ মার্চ আসামের কার্বি আংলং জেলায় সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হন।

তথ্যসূত্র: আল-জাজিরা ও এনডিটিভি

Ad 300x250

সম্পর্কিত