স্ট্রিম ডেস্ক

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছানো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’য় আনুষ্ঠানিকভাবে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিদেশে তার প্রথম সরকারি সফরের গন্তব্য হিসেবে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, তারেক রহমানের এ সফর মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। একই সঙ্গে এটি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভূমিকা রাখবে।
সোমবার সকালে কুয়ালালামপুরের শাংগ্রি লা হোটেল থেকে মোটর শোভাযাত্রাসহকারে পুত্রজায়ার উদ্দেশে রওনা দেন তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। পেরদানা পুত্রায় পৌঁছালে আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাঁদের স্বাগত জানান। পরে লালগালিচায় তারেক রহমানকে মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। আনুষ্ঠানিকতা শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এরপর আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তারেক রহমান। পরে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়।
আনোয়ার ইব্রাহিম জানান, এ সফর মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে। তারেক রহমানের সফর উপলক্ষে পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয় সড়কগুলো।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে