স্ট্রিম সংবাদদাতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় অভিযোগে ছেলেকে ত্যাগের করার ঘোষণা দিয়েছেন আব্দুল ওহাব শেখ নামে একজন। গতকাল সোমবার (২২ জুন) রাত ৯টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকার একটি আসবাবের দোকানের অফিস কক্ষে সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন তিনি।
এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার কারণে ছেলেকে ত্যাগ করা হয়েছে বলে দাবি করেছেন টুঙ্গিপাড়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কাবুল হাসান রিপন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই দাবি করেন তিনি। আত্মগোপনে থাকা ওই ছাত্রলীগ নেতা তার শেখ রিপন নামে অ্যাকাউন্টে লিখেছেন, ‘কাল আমার সাথে আওয়ামী লীগের ৭৭তম জন্মদিনের কেক কাটার কারণে আজ তার (সজীব) বাবা তাকে ত্যাজ্য করে দিছে।’
আব্দুল ওহাব শেখ (৬৫) উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে সজীব শেখ ছাত্রলীগের কোনো পদে নেই। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল ওহাব জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেন। তাঁর বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। কিন্তু ছোট ছেলে সজীব শেখ ‘সঙ্গদোষে’ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিষয়টি জানতে পারেন তিনি।
ওহাব শেখ বলেন, ‘অনেক বোঝানোর অনেক চেষ্টা করা হলেও সে (সজীব) কিছুতেই বুঝতে চায় না। তাই আমরা সপরিবারে ছেলে সজীব শেখকে ত্যাগ করলাম। এখন থেকে সজীবের কোনো কার্যক্রমে আমাদের কোনো দায়ভার থাকবে না, তার দায়িত্ব সম্পূর্ণ নিজের।’
এদিকে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আগের দিন দলটির সহযোগী সংগঠনে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা স্থানীয়দের মধ্যে আলোচনার তৈরি করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচিত হয়। গাজী জাহিদুল ইসলাম সোহাগ নামে একজন লেখেন, ’১৫ বছরে ত্যাগ করেননি, এখন কেন হঠাৎ ত্যাগ! তাহলে ১৫ বছরের খেসারত দিতে হবে। ১৫ বছরের সুযোগ-সুবিধা ফেরত দিয়ে তারপর সংবাদ সম্মেলন করা উচিত।’

.png)

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রবেশে রাত ১০টার বিধিনিষেধ বাতিলসহ তিন দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ‘অবরোধবাসিনী’ নামের একটি প্ল্যাটফর্ম।
৭ ঘণ্টা আগে
ঢাকা সফর করে গেলেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ বা ‘র’ প্রধান পরাগ জৈন। গতকাল রোববার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। দুই দিনের সফরে তাঁর সঙ্গে ছিলেন সংস্থাটির তিন শীর্ষ কর্মকর্তা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ডভ্যান আটকে কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
৮ ঘণ্টা আগে