সংসদে মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ বিল পাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৫
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পঞ্চম দিনের অধিবেশন। ছবি: সংসদ বাংলাদেশ টিভি
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের পঞ্চম দিনের অধিবেশন। ছবি: সংসদ বাংলাদেশ টিভি

জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ পাস হয়েছে। রোববার সংসদের তৃতীয় অধিবেশনের পঞ্চম দিনে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।

অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান প্রস্তাব করেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে আনীত বিলটি জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হউক।’

এরপর আইনমন্ত্রীর প্রস্তাবটি স্পিকার কণ্ঠভোটে দিলে তা গৃহীত হয়। পরে আইনমন্ত্রী প্রস্তাব করেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে আনীত বিলটি জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ পাস করা হউক।’ এরপর স্পিকার কণ্ঠভোটে দিলে বিলটি পাস হয়।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রস্তাব করেন, ‘গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনীত বিলটি গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হউক।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবটি স্পিকার কণ্ঠভোটে দিলে তা গৃহীত হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্রস্তাব করেন, ‘গুম প্রতিরোধ, দায়ী ব্যক্তির শাস্তি নিশ্চিতকরণ, ভুক্তভোগী ও তাহাদের পরিবারের অধিকার সংরক্ষণ ও প্রতিকার প্রদান এবং মানবাধিকার, ব্যক্তি-স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে আনীত বিলটি গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ পাস করা হউক।’

এরপর স্পিকার কণ্ঠভোটে দিলে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬-ও পাস হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত