ইউনিয়ন পরিষদ দিয়েই শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। সংগৃহীত ছবি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। সংগৃহীত ছবি

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মধ্য দিয়েই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে নতুন আচরণবিধি আমরা চূড়ান্ত করেছি। জাতীয় সংসদ নির্বাচনে যেসব নতুন বিষয় চালু করা হয়েছিল, তার অনেকগুলোই এখানে আনা হয়েছে। দু-এক দিনের মধ্যেই গেজেট নোটিফিকেশন দেখতে পাবেন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও কেন্দ্রের বিষয়ে তিনি বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বর মাসে বার্ষিক, বৃত্তি ও টেস্ট পরীক্ষা থাকে। ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার হয় এবং শিক্ষকরাই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তাই পরীক্ষার সময় বাদ দিয়ে আগে বা পরে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। এক-দুই সপ্তাহের মধ্যেই কর্মপরিকল্পনা বিস্তারিত শেয়ার করা হবে।’

ভোটার স্থানান্তরের বিষয়ে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থানান্তর করার সুযোগ রয়েছে। এরপর তা বন্ধ থাকবে।

আর ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ৯০ দিনের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত