বিদেশ ভ্রমণে ডলার ব্যবহারের সীমা বেড়ে ১৮ হাজার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্ট্রিম গ্রাফিক
স্ট্রিম গ্রাফিক

বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ ভ্রমণ কোটার সীমা ৬ হাজার ডলার বা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বিদেশ ভ্রমণের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে বার্ষিক সীমা বাড়ানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনুমোদিত ব্যাংকগুলো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে বিদেশ ভ্রমণের জন্য বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার ৫০ শতাংশ ব্যবহারের সুবিধা আগের মতোই থাকবে।

এদিকে নগদ মার্কিন ডলার নোট নেওয়ার ক্ষেত্রে বিদ্যমান সীমা অপরিবর্তিত রাখা হয়েছে। বার্ষিক ভ্রমণ কোটার আওতায় একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নিতে পারবেন।

ভ্রমণ কোটার সীমা বাড়ানোর ফলে পর্যটনসহ অনুমোদিত বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশিদের বৈদেশিক মুদ্রা ব্যবহারে আরও সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত