স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবদলকর্মী মো. নাছির তালুকদার প্রকাশ মধু নাছির (৪৫) ওই এলাকার দুদু মিয়ার ছেলে।
ওসি সাজেদুল জানান, রাতের অন্ধকারে অস্ত্রধারী সন্ত্রাসীরা নাছিরকে গুলি করে পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়েছেন, এলোপাথাড়ি গুলির ঘটনায় নাছিরের পেটে ও পায়ে একাধিক গুলি লেগেছে। এতে ঘটনাস্থল পুরোটা রক্তাক্ত হয়ে গেছে। সেখানে একাধিক গুলির খোসাও দেখা গেছে।
এর আগে, গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির আরেক সমর্থক কাউসার-উজ-জামান বাবলুকে (৩৬) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের ঢালারমুখ এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে। এই হত্যাকাণ্ডের দুদিনের মাথায় যুবদলকর্মী নাছির হত্যার শিকার হলেন।
এবিষয়ে জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল বলেন, ‘নাছির যুবদলের কর্মী। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁকে আগেও সন্ত্রাসীরা মারধর করেছে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের নেতা সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নাম খারাপ করতে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে।’
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘নিহত নাছিরও হত্যা মামলাসহ ছয়টি মামলার আসামি। তাঁকে অস্ত্রধারীরা গুলি করে হত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে