স্ট্রিম প্রতিবেদক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের জেরে বিমান ওঠানামা স্থগিত রয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এই তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাওছার মাহমুদ।
কাওছার মাহমুদ বলেন, কার্গো ভিলেজে আগুনের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে চালুর নির্দেশনা দেওয়া হবে। এখন পর্যন্ত কতটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে হিসাব করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, আজ বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুনের ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাজি আল ফারুক জানান, বিমানবন্দর ৮ নম্বর গেটে কার্গো মালপত্রে আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের আরও ১৯ ইউনিট সেখানে পৌঁছায়।
এদিকে, ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন স্ট্রিমকে জানান, 'এখন পর্যন্ত ফায়ার ফাইটার কিংবা অন্য কোনো ব্যক্তির আহত বা দগ্ধ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নাই।'

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১ ঘণ্টা আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
২ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে