স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানোর নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ তথ্য জানিয়েছে।
ইমরানের মুখপাত্র নাইম হায়দার পানজুথা জানান, আদালত ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে সেখানে থাকতে হবে।
ক্রিকেটার থেকে রাজনীতিতে যুক্ত হওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয় এবং কয়েকটিতে সাজাপ্রাপ্ত হন। এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন ইমরান।
গত বছর ইমরানের ছেলেরা তাঁর শারীরিক অবস্থার অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেন। তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন, কারাগারে থাকা অবস্থায় তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই কমে গেছে।
পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, এটি খুবই স্বাগত জানানোর মতো নির্দেশ। এ নির্দেশ আরও আগে দেওয়া হলে ইমরানের চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি হতো না। তাঁর স্বাস্থ্যের সন্তোষজনক উন্নতি না হওয়া পর্যন্ত হাসপাতালে রাখার দাবি জানান তিনি।
এর আগে ফেব্রুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেট কিংবদন্তিরা ইমরান খানের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছিলেন। কারাগারে তাঁর অবস্থার বিষয়েও ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন তাঁরা।

.png)

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) শেষ হওয়ার পরপরই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের বদল এনে এখন আরও আক্রমণাত্মক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোববার (১৬ আগস্ট) রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) রাজনৈতিক
১ ঘণ্টা আগে
রাশিয়ার ভূখণ্ডে হামলায় যুক্তরাজ্যে তৈরি ড্রোন ব্যবহার করছে ইউক্রেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর যুক্তরাজ্যের বিরুদ্ধে ইউক্রেন সংকট আরও জটিল করে তোলার অভিযোগ করেছে মস্কো। যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে জানায়, এমন পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য এসব অপরাধ ও সন্ত্রাসী হামলার সহযোগী
৩ ঘণ্টা আগে
ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী, ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর দুই মেয়াদের শাসনকালে সর্বনিম্নে নেমেছে। সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত রয়টার্স-ইপসোসের জরিপে এ তথ্য উঠে এসেছে। ১ হাজার ১৬৬ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক অনলাইনে এই জরিপে অংশ নেন। জরিপ অনুযায়