স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত সুপারিশ নিয়ে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই সংলাপ চলবে আগামীকাল দুপুর পর্যন্ত।
এই সংলাপ উদ্বোধন করে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত অনেক সুপারিশ পেয়েছি। এসব পরীক্ষা-নিরীক্ষা করে এবং আলোচনা করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে পারব আশা করি। সব সুপারিশ পর্যালোচনা করে সামনের নির্বাচনে সংস্কার অগ্রাধিকার ও বাস্তবায়নে চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে-পরে পর্যবেক্ষক গ্রুপ, অংশীজনদের মতামত নিয়েছি; সবার সহযোগিতা পেয়েছি। এ সংলাপের মাধ্যমে নির্বাচন আরো কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায় সে সুপারিশ আসবে বলে আশা করি।
জাতীয় নির্বাচনের পরে আসা সুপারিশগুলো মূল্যায়ন করা হচ্ছে জানিয়ে এই কমিশনার বলেন, আগামী দুদিন অংশীজন সংলাপে পাওয়া সুপারিশও আমরা কাজে লাগাব। সামনে স্থানীয় নির্বাচন রয়েছে, সবার সহযোগিতা কামনা করি।
সংলাপে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইতোমধ্যে আমাদের প্রতিবেদনে সুনির্দিষ্ট ১৯টি সুপারিশ তুলে ধরেছি। এ কর্মশালার মাধ্যমে আলোচনা করে আরও সুপারিশ আসবে আশা করি। এরপর অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো কাজে লাগাতে হবে। অংশীজনরা গণতান্ত্রিক নির্বাচনে ভূমিকা রেখেছে। নির্বাচন কমিশন সামনের দিনগুলোতে পর্যবেক্ষণ সুপারিশ এগিয়ে নিয়ে যাবে আশা করি।
ইউরোপিয়ান পার্টনারশিপ ডেভেলপমেন্টের (ইপিডি) মিশেল লিডাউয়ের বলেন, ইতোমধ্যে অনেকে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেছে। সবাইকে একত্রে নিয়ে এ কর্মশালা থেকে প্রাপ্ত সুপারিশ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে সহায়তা করবে। স্থানীয় নির্বাচনে কাজে লাগবে।
দুদিনের এ সংলাপে বিভিন্ন সেশনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত থাকবেন।

.png)

রাত সাড়ে দশটায় কাজ শেষ করে বাসায় ফিরলাম। অফিসে প্রায় বারো ঘণ্টার ব্যস্ততা শেষে একটাই ইচ্ছা ছিল— ফ্যানের বাতাসে গা এলিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিনের ক্লান্তি দূর করা। কিন্তু বিছানায় গা এলিয়ে দেওয়ার পাঁচ মিনিটের মাথায় চলে গেল বিদ্যুৎ! নিমেষেই ঘরের ভেতর অসহ্য গরম শুরু হলো। এক জায়গায় শুয়ে থাকা অসম্ভব হয়ে
৩১ মিনিট আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সবার কাছে দোয়া চাই, যাতে সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে কাজ করতে পারি। শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নতুন দায়িত্বের চ্যালেঞ্জ
৩৩ মিনিট আগে
ভারতের কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে আসছে আজ শনিবার। কূটনীতিক আনুষ্ঠানিকতা শেষে পেট্রাপোল–বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে আনা হবে। তাদের স্বজনেরা এরই মধ্যে লাশবাহী ফ্রিজার ভ্যান নিয়ে বেনাপোল স্থলবন্দরে অবস্থান করছেন।