স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, শুধু এ এজেন্সিগুলোই কর্মী পাঠাতে পারবে।
এজেন্সিগুলো হলো বাংলাদেশ ওয়ান ওভারসিজ লিমিটেড, বেঙ্গল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, জেনারেল ট্রেডিং কোম্পানি, মেসার্স ইউনাইটেড গালফ সার্ভিসেস, অ্যানেসা এয়ার ইন্টারন্যাশনাল, আত-তাকওয়া ওভারসিজ লিমিটেড, আর্থ-স্মার্ট বাংলাদেশ লিমিটেড, খান জাহান আলী ওভারসিজ, মেসার্স আল-শোতুপ ওভারসিজ, মাদারল্যান্ড ওভারসিজ লিমিটেড, রিফা ইন্টারন্যাশনাল, ভেলি ট্রেড ইন্টারন্যাশনাল, এ-প্লাস ইন্টারন্যাশনাল, আল-হায়াত ওভারসিজ, ভালুকা ওভারসিজ, ব্রাদার্স ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, চাঁদপুর ইন্টারন্যাশনাল, কান্ট্রি এমপ্লয়মেন্ট এজেন্সি, গুডনেস সার্ভিসেস লিমিটেড, জুয়েল রিঙ্কু এন্টারপ্রাইজ, মেসার্স সাতক্ষীরা ইন্টারন্যাশনাল, ম্যানগ্রোভ ক্যারিয়ার লিঙ্ক, নেবারস অ্যাসোসিয়েটস লিমিটেড তানিয়া ট্রেড ইন্টারন্যাশনাল ও অ্যাঙ্কর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন।
এর আগে গত ৩০ মালয়েশিয়ায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন আগস্টের শেষ দিকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে। প্রথম দিকে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে কর্মী যাবে। কিন্তু এফডব্লিউসিএমএসের প্রকাশ করা তালিকায় বোয়েসেলের নাম নেই।
উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ মে বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ করে দেয় মালয়েশিয়া সরকার। সেদিন টিকিট থাকার পরও অনেকে ফ্লাইট ধরতে পারেননি। এরপর দফায়-দফায় চেষ্টা করেও খোলা যায়নি মালয়েশিয়ার শ্রমবাজার।
আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে তৎকালীন প্রবাসীকল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে তৎপরতা চালান। কিন্তু তাতেও লাভ হয়নি। সবশেষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যান। এরপর থেকেই এই শ্রমবাজার আবার খুলে দেওয়ার আলোচনা তৈরি হয়৷
তালিকায় থাকা এজেন্সিগুলো কী প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠাবে, কবে থেকে শুরু হবে এসব বিষয়ে কিছু জানা যায়নি।

.png)

এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নায়েব আলী ওই গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিন