
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে ৮৪৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম এবং এর উপসর্গে মৃত্যুর তথ্য প্রকাশ করছে। চার মাস ৮ দিনে এ রোগ ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৫ জনে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৭১০ শিশু। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ২০০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৬৩ শিশু।
এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ১ লাখ ১৮৮ শিশু। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১৫ হাজার ৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
.png)






