স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গায় ঈদের দিনে গলায় মাংস আটকে আঁখি তারা খাতুন নামের (১১) এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকালের দিকে জেলার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আঁখি ওই এলাকার আব্দুল্লাহর মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের দিন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেতে বসে আঁখি। খাওয়ার সময় তার গলায় মাংস আটকে যায়। অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আঁখির চাচা বলেন, ‘ঈদের নামাজ শেষে সকালে পরিবারের সঙ্গে আঁখি খেতে বসে। ওই সময় মাংস খেতে গিয়ে শ্বাসনালিতে মাংস আটকে মেয়েটা মারা যায়।’
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, খাবার খাওয়ার সময়ে গলায় মাংস আটকে যায় আঁখির। পরিবারের সদস্যরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কমপ্লেক্সে নেওয়ার পথেই আঁখি মারা যায়।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
৪ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৬ ঘণ্টা আগে