স্ট্রিম প্রতিবেদক

কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বাহেরচর ও রায়েরচর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চলে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, অভিযানে ছয়টি শিল্প কারখানার অবৈধ সংযোগ ও তিনটি আবাসিক গ্রাহকের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে রাষ্ট্রের মাসিক ২০ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা মূল্যের গ্যাস সাশ্রয় হবে।
অভিযানে কেরানীগঞ্জের মেঢাবিবি-২ এর জিনজিরা শাখায় অবস্থিত পাঁচটি ওয়াশিং ও তার কারখানা এবং একটি নির্মাণাধীন কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রমাণ পাওয়া যায়। দুটি স্পটে পরিচালিত এ অভিযানে শিল্প কারখানার অবৈধ ব্যবহারের জন্য মোট ৯ হাজার ১০০ ঘনফুট/ঘণ্টা গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে বাহেরচর এলাকায় চারটি ওয়াশিং কারখানা এবং একটি তার কারখানায় অবৈধভাবে বয়লার, ড্রায়ার ও তাপাই ভাট্টির মাধ্যমে বিপুল পরিমাণ গ্যাস ব্যবহার করা হচ্ছিল।
মোবাইল কোর্ট অভিযান চলাকালীন অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিপুল সংখ্যক সরঞ্জামও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে পাঁচটি বল ভালভ, ১৮০ ফুট পাইপ, ১০ ফুট হোজ পাইপ, তিনটি মোটর, তিনটি বুস্টার বা কমপ্রেসর, তিনটি বার বার্নার এবং চারটি পাইপ বার্নার। প্রতিটি কারখানার অবৈধ সার্ভিস লাইন সোর্স লাইন থেকে স্থায়ীভাবে কিলিং করা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো অবৈধ সংযোগ স্থাপন করা সম্ভব না হয়। শিল্প কারখানার পাশাপাশি জুয়াইল, রায়েরচর এলাকায় দুজন আবাসিক গ্রাহক অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার করার কারণে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে