স্ট্রিম সংবাদদাতা

সুন্দরবন পূর্ব বিভাগের শরকির খাল পাড় লাগোয়া বনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। শনিবার (৩ জানুয়ারি) বনের ভেতরে বাঘ আটকা পড়ার খবর জানাজানি হয়। আজ রোববার সকালে বিশেষজ্ঞদের নিয়ে বাঘটি উদ্ধারে অভিযান শুরু করার কথা বন বিভাগের।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, সুন্দরবনের মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি পড়ে শরকির খাল পাড়। সেখান থেকে প্রায় আধা কিলোমিটার বনের মধ্যে বাঘটি আটকা পড়েছে। শনিবার দুপুরের পর খবর পেলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়। তাঁরা গিয়ে বাঘ আটকা পড়ার খবর নিশ্চিত করেন। এরপর থেকে বন বিভাগের কর্মীরা খাল পাড় এলাকা ঘেরাও করে রেখেছেন, যেন লোকজন সেখানে যেতে না পারে।
বন কর্মকর্তা দ্বীপন জানান, ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জন আসছেন। রোববার সকালে তাঁর পৌঁছানোর কথা। এরপর বাঘ উদ্ধার কার্যক্রম শুরু হবে। বাঘটি উদ্ধারে প্রয়োজনে ট্র্যাংকুলাইজার (চেতনানাশক) গান ব্যবহার করা হবে।
তিনি বলেন, বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটি উদ্ধার করে খুলনা কিংবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে, বাঘ আটকে পড়ার খবরে সন্ধ্যা থেকে ওই এলাকায় ভিড় জমায় স্থানীয়রা। তবে বন বিভাগের কর্মীরা কাউকে বনের ভেতর যেতে দিচ্ছেন না।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৯ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে