স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ নিহতের মামলা তদন্তের বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব ও অংশ নিয়েছে, তাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে হবে– এই অঙ্গীকার আমরা করেছি।
রোববার (১ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকরা জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন– ‘জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সে অনুযায়ী চলবে’। গণঅভ্যুত্থানের সময় পুলিশ হত্যার মামলার তদন্ত যথাযথভাবে করা হবে কিনা— প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মহাসচিব কী বলেছেন, এক্সাক্টলি আমি জানি না। আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতোপূর্বে কোনো বক্তব্য দেইনি।’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ দিকে ‘সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফায় আমরা সবাই একমত হয়েছি। যেসব রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন, তারা সবাই একমত হয়েছেন। সেটি ছিল জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশ নিয়েছে– তাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি ও সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এসব অঙ্গীকারে আমরা স্বাক্ষর করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকে আমরা যা কিছু সিদ্ধান্ত নেওয়ার, নেব।
এক সাংবাদিক প্রশ্ন করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা আর কত দিন মাঠে থাকবেন? জবাবে সালাহউদ্দিন বলেন, সশস্ত্র বাহিনী কত দিন মাঠে থাকবে, তা উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনী নিজেরাও দীর্ঘদিন মাঠে থাকতে চায় না। কারণ, তাদের প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন একটি সরকার এলে তাদের সঙ্গে হাইকমিশনার বা রাষ্ট্রদূতেরা সৌজন্য সাক্ষাৎ করেন, এটি তারই অংশ। তা ছাড়া প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক লেনদেন রয়েছে। বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার বিষয়টি যেন আর না ঘটে, বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় র্যাবের নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে তিনি বলেন, র্যাবের বিষয়ে একটি জনচাহিদা রয়েছে। জুলাই জাতীয় সনদেও সুপারিশ করা হয়েছে– র্যাবের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিতে হবে। তবে সেসব রাজনৈতিক সমঝোতার বিষয়। এখন বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতে হবে। র্যাব একটি বিশেষায়িত বাহিনী। প্রশ্ন হলো, এ বাহিনী প্রয়োজন কি না? উত্তর–প্রয়োজন। তাহলে সেটি কী আদলে হবে, তাদের এখতিয়ার কী হবে, জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে, কীভাবে স্বচ্ছ রাখা যাবে এবং কীভাবে সর্বোচ্চ সেবা পাওয়া যাবে—এসব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে