স্ট্রিম সংবাদদাতা

জামালপুর বকশিগঞ্জে ‘বন্য হাতির আক্রমণে’ জয়নাল আবেদীন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জয়নাল আবেদীন বকশিগঞ্জের কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার প্রয়াত অনিস মিয়ার ছেলে।
বন বিভাগ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহে যান জয়নাল। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোর এলাকায় যাওয়ার পর তিনি বাড়ি ফেরেননি।
শনিবার সকালে ডুমুরতলা বিটের কর্মকর্তাদের তাঁর নিখোঁজের খবর জানান স্বজনরা। এরপর বনবিভাগ এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি দলের সদস্যরা যৌথভাবে তল্লাশি করে। একপর্যায়ে দুপুরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহ বন বিভাগ বালিজুরী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া জানান, জয়নাল আবেদীনের নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান শুরু হয়। বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়। দেখে ধারনা হচ্ছে হাতির আক্রমণে মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে