স্ট্রিম ডেস্ক

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আওতায় রাশিয়া থেকে উপহার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার পেয়েছে বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে আনুষ্ঠানিকভাবে এই সার হস্তান্তর করা হয়। রাশিয়ার শীর্ষস্থানীয় সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘উরালচেম’ এই অনুদান দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈশ্বিক সংকটের এই সময়ে খাদ্য ও সার সরবরাহ বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তন ও অস্থিতিশীল বাজারের প্রভাবে কৃষি খাত ঝুঁকিতে রয়েছে। এমন পরিস্থিতিতে এই উপহার বৈশ্বিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
উপদেষ্টা জানান, বর্তমানে বিএডিসির কাছে ইউরিয়া বাদে অন্যান্য সারের মজুত রয়েছে ১০ লাখ ৩৫ হাজার মেট্রিক টন। ১৯৬১ সালে প্রতিষ্ঠানটির যাত্রার পর থেকে এটিই সর্বোচ্চ সারের মজুত। অন্তর্বর্তী সরকারের মেয়াদে কৃষি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার জি খোজিন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে