স্ট্রিম সংবাদদাতা

নাটোরে শিশুসন্তানের চিকিৎসা করাতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এই ঘটনায় মঙ্গলবার (৯ জুন) সদর থানায় সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণির তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী।
আসামিরা হলেন– হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী অমিত (২৩), অনিল (২৩) ও প্রাঙ্গণ (২৪)। সদর থানার ওসি মুনসুর রহমান জানান, ভুক্তভোগীর স্বামী মামলা করেন। পরে দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ভুক্তভোগীর দাবি, গত ৫ জুন অসুস্থ কন্যাশিশুকে (২) নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন তিনি। সন্তানের ওষুধ দেওয়ার কথা বলে রোববার (৭ জুন) সকালে ষষ্ঠ তলায় ডেকে নেন অমিত। পরে সেখানে তিনজন তাঁকে ধর্ষণ করেন। মোবাইল ফোনে ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে হাসপাতালের লোকজন এসে পড়লে তিনজনই পালিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা জানান, শয্যায় রেখে যাওয়া শিশু কান্নাকাটি শুরু করলে, মায়ের খোঁজ করেন ওয়ার্ডের নার্সরা। এ সময় সিসিটিভি ফুটেজে তাঁকে ষষ্ঠ তলায় নিতে দেখা যায়। সেখান থেকে আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করেন।
আনসার সদস্য মো. সালাউদ্দিন বলেন, ‘নার্স ও ওয়ার্ড বয়দের কাছ থেকে জানার পর আমরা খোঁজাখুঁজি করতে থাকি। ছয় তলার সিঁড়িতে গিয়ে ভুক্তভোগীসহ তাদের পাই। এরপর সবাইকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।’
হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মোন্নাফ হোসেন বলেন, ‘শুরুতে অভিযুক্তরা স্বীকার করেননি। পরে ভুক্তভোগী নারী চড়াও হলে, তারা স্বীকার করেন। অভিযুক্তদের বক্তব্য মোবাইল ফোনে ধারণ করা হয়েছে।’
এদিকে, ঘটনা জানাজানির পর ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত তিনজনের সঙ্গে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা ওই নারীকে আইনি পদক্ষেপ না নিতে চাপ দেন। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তদের শুধু শাসিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আরশেদ আলী বলেন, হাসপাতালের ভেতরে এই ধরনের ঘটনা দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে