রাঙামাটিতে সড়ক থেকে পিকআপ ছিটকে ৪ নারী নিহত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রাঙামাটি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১০: ০৪
সড়ক থেকে ছিটকে পড়া পিকআপ। স্ট্রিম ছবি

রাঙামাটি শহরের উপকণ্ঠ মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়ক থেকে ছিটকে পড়লে চারজন নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদরের মানিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহত পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমাকে (৪৫) রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাদীন।

স্থানীয়রা জানান, সদরের কুতুকছড়ি বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা রোববার ভোরে মালপত্র নিয়ে বাজারে যাচ্ছিলেন। পথে মানিকছড়িতে পিকআপটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পথে শোভা চাকমা মারা যান।

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা জানান, তাদের হাসপাতালে লাশগুলো আনা হয়েছে। আহত দুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙামাটির কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন বলেন, ঘটনাস্থলে তিনজন এবং অন্যজন চট্টগ্রাম নেওয়ার পথে মারা গেছেন। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। ময়নাতদন্ত শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান হাসপাতালে আসেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাঙামাটিতে সড়ক থেকে পিকআপ ছিটকে ৪ নারী নিহত