স্ট্রিম সংবাদদাতা

বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জোয়ারে প্লাবিত হচ্ছে মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প। এতে দুর্ভোগে পড়েছে ১৪০ পরিবার। সরেজমিনে দেখা যায়, এই আশ্রয়ণ প্রকল্পের সড়ক, বসতঘর, রান্নাঘর ও মসজিদ জোয়ারের পানিতে তলিয়ে রয়েছে। কাদাপানিতে চলাচল করছেন বাসিন্দারা।
বর্ষা মৌসুমে প্রকল্পের অধিবাসীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তাদের অভিযোগ, প্রকল্পটি নির্মাণের সময় প্রয়োজন অনুযায়ী মাটি উঁচু করা হয়নি। ফলে জোয়ারের পানি ঠেকানোর কোনো ব্যবস্থা এখানে নেই।
বাসিন্দারা জানান, জোয়ারের সময় ঘরের মেঝেতে হাঁটুপানি ওঠে। তখন ঘরে থাকা সম্ভব হয় না। শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ স্থানে যেতে হয়। কিন্তু তাদের অধিকাংশ অন্য কোথাও স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেই। তাই পানি নেমে গেলে কাদা মাড়িয়ে আবার সেই ঘরে ফিরতে হয়।
স্থানীয় জামে মসজিদের সহসভাপতি আকরাম বলেন, ‘জোহরের নামাজের জন্য আজান দিয়েছিলাম। কিছু সময় পরে জোয়ারের পানি এসে মসজিদসহ পুরো এলাকা তলিয়ে যায়। পানির কারণে আমরা নামাজও পড়তে পারিনি।’
প্রকল্পের বাসিন্দা ইকরাম শেখ বলেন, ‘আমরা ভাত-কাপড় কিংবা আর্থিক সহায়তা চাই না। আমাদের একটাই দাবি, জোয়ারের পানি থেকে রক্ষা পেতে আশ্রয়ণ প্রকল্পের চারপাশে দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক।’
স্থানীয়রা জানান, ১৯৯৮ সালে মাজিডাঙ্গা গ্রামের ৬০টি ভূমিহীন পরিবারকে সরকার ঘর ও জমি বরাদ্দ দেয়। পরে আশ্রয়ণ প্রকল্পের সামনের চরের জমিতে আরও ৮০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়। বর্তমানে সেখানে ১৪০টি পরিবারের অন্তত ৪৫০ মানুষ বসবাস করছেন।
কাড়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু হানিফ হাওলাদার জানান, প্রকল্পটি তৈরির সময় প্রয়োজনের তুলনায় কম মাটি ভরাট করা হয়েছিল। এই কারণে, জোয়ার হলেই মানুষ পানিবন্দি হয়ে পড়েন। তাদের ভোগান্তি দূর করতে দ্রুত বেড়িবাঁধ ও পাকা সড়ক নির্মাণ করা দরকার। একইসঙ্গে জরাজীর্ণ ঘরগুলো সংস্কার প্রয়োজন। স্থায়ী ব্যবস্থা না নিলে আগামীতে দুর্ভোগ আরও বাড়বে।
বাগেরহাট সদরের নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন বীথি বলেন, মাজিডাঙ্গা আশ্রয়ণ প্রকল্পের বাড়িঘর জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার খভর জানতে পেরে পিআইওকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

.png)

মৌলভীবাজারে চলমান লোডশেডিংয়ে ৯৩টি চা বাগানের উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চা পাতা প্রক্রিয়াজাত করতে পারছেন না শ্রমিকেরা। এতে উৎপাদন কমে ক্ষতির মুখে পড়ছেন বাগান মালিকেরা।
৪ মিনিট আগে
খুলনার রূপসায় জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামে একটি চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। জয় ঢালী দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে। তাঁর একটি ঘের রয়েছে, যেটি নিজেই দেখাশুনা করতেন।
৩৪ মিনিট আগে
রাঙামাটি শহরের উপকণ্ঠ মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়ক থেকে ছিটকে পড়লে চারজন নিহত ও অন্তত দুজন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সদরের মানিকছড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)।
২ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব মাদকসহ আটক হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) চৌদ্দপাই মিজানের মোড় এলাকা থেকে তাঁকে আটকের কথা জানিয়েছেন মতিহার থানার ওসি গোলাম কবির।তিনি বলেন, এসআই রিপন কুমার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘ট্যাপেন্টাডল’ নামের মাদকসহ হ
২ ঘণ্টা আগে