স্ট্রিম সংবাদদাতা

ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য (এমপি) প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ওই আসনে তাঁর পক্ষে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনসহ পাঁচবার এ আসনে জয়লাভ করেন খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়ার নাম ফেনী-১ সংসদীয় আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করায় উচ্ছ্বসিত স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়া এই আসন থেকে ১৯৯১, ১৯৯৬ (দুইবার), ২০০১ ও ২০০৮ সালের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আসনটি বরাবরই খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে এই আসনে তাঁর পক্ষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল জানান, খালেদা জিয়া এ দেশের সবচেয়ে নির্যাতিত মজলুম দেশনেত্রী। তাঁকে ফেনী-১ আসনে সংসদ সদস্য হিসেবে প্রার্থী ঘোষণা করায় আমরা খুব উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে বিভাজন থাকলেও, খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে সব নেতাকর্মী কাজ করবে। আশা করি, প্রতিবারের মতো এবারও তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠানো সম্ভব হবে।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে সাবেক পৌর মেয়র আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নির্বাচনি কার্যক্রমের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। ফেনী-১ আসনের জনগণ তাঁর নেতৃত্বে আবারও ঐক্যবদ্ধ হবে বলে আমরা আশাবাদী।’
খালেদা জিয়া জন্ম সূত্রে জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা। তাঁর জন্ম এলাকা হিসেবে ফেনীকে বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়। ফেনী ছাড়াও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজ দুপুর ২টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় চেয়ারপার্সনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে 'ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায়' ফেরত এসেছেন।
৩ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার ও টুকরা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে সিকান্দার আলী (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
১২ ঘণ্টা আগে
জামায়াতের নারী সদস্যদের পোশাক নিয়ে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। রবিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তাঁর মন্তব্যকে ঘিরে উভয়পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়।
১৩ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
১৩ ঘণ্টা আগে