স্ট্রিম ডেস্ক

গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল) ও ৬৭ জন সহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করা হয়। একই দিনে ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলীকে (ই/এম) লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
লটারিতে সহকারী প্রকৌশলী পদে ঢাকা বিভাগে ১০০ জন, চট্টগ্রামে ৩৪, রাজশাহী ও খুলনায় ২০ জন করে, রংপুরে ১৭, বরিশালে ১২, ময়মনসিংহে ৯ এবং সিলেটে ৭ জনকে পদায়ন করা হয়। উপবিভাগীয় প্রকৌশলী পদে ঢাকায় ৭৯, চট্টগ্রামে ৩২, খুলনা ও রাজশাহীতে ১৮ জন করে, রংপুরে ১৫, বরিশালে ১০, সিলেটে ৯ এবং ময়মনসিংহে ৭ জন বদলি হয়েছেন।
স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে আয়োজিত লটারিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, মো. আবুল খায়ের, আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান, স্বপন চাকমা, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও মো. আবু নাছের উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ৭৬৭ জন এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে একইভাবে বদলি করা হয়।

.png)

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসেও বন্ধ থাকা মালয়েশিয়া ও ওমানের শ্রমবাজার চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে এ সময়ে মোট প্রবাসী শ্রমিকের অর্ধেকেরও বেশি বা ৫১ শতাংশ এককভাবে গেছে সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাজার এখনো বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠেনি। হাতেগোনা কয়েকটি দেশে বেশিরভাগ অদক্ষ কর্মী
৯ মিনিট আগে
বাংলাদেশকে অন্য কোনো দেশের অনুকরণে নয়, বরং জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৭ মিনিট আগে
জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে জনগণের চরম দুর্ভোগ এবং নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়ার চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণের দ্বিতীয় স্ত্রী কমর বেগমের কাঠের পালঙ্ক উদ্ধার করেছে প্রশাসন। স্থানীয় এক মাছচাষির বাড়ি থেকে ৩৫ বছর পর রোববার (১৬ আগস্ট) দুপুরে পালঙ্কটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে