স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে জনগণের চরম দুর্ভোগ এবং নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, ‘সরকার ১০ বছরের অজুহাত দেখাচ্ছে। হাজার হাজার কোটি টাকার বাজেটের জরুরি খাতের তহবিল ব্যবহার করে তাৎক্ষণিক বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধান করা সম্ভব।’
তিনি জানান, বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, ভূতুড়ে বিল ও কুইক রেন্টালের নামে লুটপাট বন্ধ করলে হাজার কোটি টাকা সাশ্রয় সম্ভব। কুইক রেন্টাল ও সিন্ডিকেটের অহেতুক ব্যয় বন্ধ না করে সরকার বিরোধীদের ওপর দোষ চাপিয়ে ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।
জ্বালানি সংকট সমাধানে সরকারের মন্ত্রীদের বিভিন্ন মেয়াদের প্রস্তাবের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যের মধ্যেই মিল নেই, তারা নিজেদের সালিশ আগে মেটাক। প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ইতোমধ্যে একটি সমন্বিত প্রস্তাবনা দিয়েছে, সরকারের সক্ষমতা থাকলে তা বাস্তবায়ন করা উচিত।
তিনি আরও জানান, বিদ্যুৎ সংকটে সরকার ব্যর্থ হলে দেশের কৃষি, কারখানা ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হয়। সংবাদ সম্মেলনে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ, সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

.png)

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসেও বন্ধ থাকা মালয়েশিয়া ও ওমানের শ্রমবাজার চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে এ সময়ে মোট প্রবাসী শ্রমিকের অর্ধেকেরও বেশি বা ৫১ শতাংশ এককভাবে গেছে সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাজার এখনো বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠেনি। হাতেগোনা কয়েকটি দেশে বেশিরভাগ অদক্ষ কর্মী
১২ মিনিট আগে
বাংলাদেশকে অন্য কোনো দেশের অনুকরণে নয়, বরং জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়ার চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণের দ্বিতীয় স্ত্রী কমর বেগমের কাঠের পালঙ্ক উদ্ধার করেছে প্রশাসন। স্থানীয় এক মাছচাষির বাড়ি থেকে ৩৫ বছর পর রোববার (১৬ আগস্ট) দুপুরে পালঙ্কটি উদ্ধার করা হয়।