স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশকে অন্য কোনো দেশের অনুকরণে নয়, বরং জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংকল্প ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষার্থী ও সামাজিক অনুদান এবং ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে অন্য কোনো দেশের মতো বানাতে চাই না; আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে, যেখানে প্রতিটি মানুষ রাষ্ট্রের কাছ থেকে মর্যাদা পাবে।’
নারীদের আত্মনির্ভরশীল করার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, বেগম খালেদা জিয়ার প্রবর্তিত বিনামূল্যে নারী শিক্ষা নীতিকে সম্প্রসারিত করে বর্তমান সরকার নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নারী প্রধানদের ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হয়েছে। কৃষকদের স্বাবলম্বী করতে ‘কৃষক কার্ড’ প্রবর্তনের পাশাপাশি সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
শিশু ও তরুণদের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা পুনরায় চালু এবং ১ম থেকে ১২তম শ্রেণি পর্যন্ত দুটি বিদেশি ভাষা শেখার বাধ্যবাধকতার কথা জানান প্রধানমন্ত্রী। গ্রামীণ চিকিৎসাসেবা সহজ করতে আগামী ৫ বছরে ৫৫৩টি উপজলা হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীতকরণ এবং ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচির পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, স্বৈরাচারী আমলে বঞ্চনার শিকার ১ লাখ ২৩ হাজার শিক্ষকের বকেয়া অবসর ভাতা প্রদান করা হয়েছে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজেটে ৬০টি দরকারি পণ্যের ওপর কর কমানো হয়েছে। চট্টগ্রাম ও চীনের যৌথ বিনিয়োগে কলকারখানা বানিয়ে তরুণদের নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা তুলে ধরেন তিনি।

.png)

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসেও বন্ধ থাকা মালয়েশিয়া ও ওমানের শ্রমবাজার চালু করা সম্ভব হয়নি। অন্যদিকে এ সময়ে মোট প্রবাসী শ্রমিকের অর্ধেকেরও বেশি বা ৫১ শতাংশ এককভাবে গেছে সৌদি আরবে। বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাজার এখনো বৈচিত্র্যপূর্ণ হয়ে ওঠেনি। হাতেগোনা কয়েকটি দেশে বেশিরভাগ অদক্ষ কর্মী
১ ঘণ্টা আগে
গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিংয়ে জনগণের চরম দুর্ভোগ এবং নিজেদের ব্যর্থতা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
২ ঘণ্টা আগে
রাজশাহীর পুঠিয়ার চারআনি রাজবংশের শেষ পুরুষ নরেশ নারায়ণের দ্বিতীয় স্ত্রী কমর বেগমের কাঠের পালঙ্ক উদ্ধার করেছে প্রশাসন। স্থানীয় এক মাছচাষির বাড়ি থেকে ৩৫ বছর পর রোববার (১৬ আগস্ট) দুপুরে পালঙ্কটি উদ্ধার করা হয়।