
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
রোববার সন্ধ্যায় মামলাটি রেকর্ড করা হয় বলে জানান ওসি জাহিদ হোসেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন বাদী হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেন। এতে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়।
অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার (২৮ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও শোকসভায় অংশ নিতে হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এনসিপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালান এবং নেতাদের চারটি আইফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বলেন, ছাত্রদলের দায়ের করা লিখিত অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করে মামলা নেওয়া হয়েছে।
এদিকে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রোববার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম।
.png)
-3f0d26.jpeg)


-ed264b-256x144.webp)

-1df0ac-256x144.webp)
