আ.লীগ পালাবার জায়গা পেয়েছে, আপনারা কোথায় যাবেন: এটিএম আজহারুল
স্ট্রিম সংবাদদাতাবগুড়া
-a5d7d7-480x270.webp)
জনগণের সঙ্গে থাকতে চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সরকার যে পথে হাঁটছে, তা ফ্যাসিবাদের পথ। তারা যদি হটকারি সিদ্ধান্ত নেয়, তাহলে পালানোর মতো কোনো দেশ পাবে না বলে হুঁশিয়ার দিয়েছেন জায়ামতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
৭ দফা বাস্তবায়নের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়ায় ১১ দলীয় ঐক্যর প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
সরকারকে উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, আওয়ামী লীগের পথে হাঁটবেন না। আচরণ দেখে মনে হয়, ফ্যাসিবাদের দিকে অগ্রসর হচ্ছেন। সরকারকে মনে রাখা দরকার, জনগনের রায় কখনো বিফল হয় না।’
তিনি আরও বলেন, ‘জনগণ যে রায় দিয়েছে, এটা বাস্তবায়ন না করে আপনারা পার পাবেন না। আওয়ামী লীগ সরকার পালাবার জায়গা পেয়েছে, তাদের পাশে একটা দেশ আছে, আপনারা কোথায় যাবেন জানি না। যদি জনগনের সঙ্গে থাকতে চান, তাহলে গণভোটের রায় বাস্তবায়ন করুন।’
দেশ সবার অনেক ত্যাগ-তিতিক্ষার পর ‘বিপ্লব’ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিপ্লবের চেতনা নষ্ট হতে দেওয়া যায় না। আমরা সংসদে বলেছি, জনগণ ৭০ ভাগ গণভোটের পক্ষে রায় দিয়েছে, আমরা দল হিসেবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারব না। এ রায় বাস্তবায়নে যত ত্যাগ কুরবানি করতে হয়, আমরা করব। নতুন যাত্রা শুরু হবে, পিছনে ফিরে আসতে চাই না।’
জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালীতে সমাবেশ হবে।
ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা আমির মাওলানা আব্দুল হক, এলডিপি নেতা মোখলেছুর রহমান, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান উপস্থিত ছিলেন।
.png)


-40e58c.jpeg)


-bb27c1-256x144.webp)
