ভারতে যাওয়ার সময় স্থলবন্দরে গ্রেপ্তার মেহেরপুর আ.লীগ নেতা
স্ট্রিম সংবাদদাতাচুয়াডাঙ্গা
-59c3f2-480x270.webp)
চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এম এ খালেক মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে কাগজপত্র যাচাইয়ের সময় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, মেডিকেল ভিসায় ভারতে যাচ্ছিলেন খালেক। ইমিগ্রেশনে যাচাইয়ের সময় সন্দেহ হলে তাঁর বিষয়ে খোঁজ নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মেহেরপুরের গাংনী থেকে আসা ডিবি পুলিশের একটি দল তাঁকে গাংনীর উদ্দেশে নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ২০২৫ সালের ১৩ এপ্রিল গাংনী থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় খালেককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মেহেরপুরের গাংনী বাজারের থানা রোড এলাকার বাসিন্দা।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) তারিক বলেন, ‘ইমিগ্রেশন পার হওয়ার সময় খালেকের বিষয়ে আমাদের সন্দেহ হয়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খোঁজ নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়।’
তবে খালেকের ছেলে আসিফ রেজার দাবি, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হৃদ্যন্ত্রে ব্লক রয়েছে। বাইপাস সার্জারির জন্য তাঁকে ভারতে নেওয়া হচ্ছিল। বাবার নামে থাকা মামলাগুলোর সবকটিতেই তিনি জামিনে রয়েছেন।
.png)


-40e58c.jpeg)


-bb27c1-256x144.webp)
