
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং কনটেন্টভিত্তিক প্রতিষ্ঠান লেখালেখির আয়োজনে ‘লেন্সের ওপারে: এআই-নির্ভর গল্প বলার নতুন ভাষা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কনটেন্ট তৈরির বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আইডিয়া থেকে শুরু করে দৃশ্যপট, শট এবং সংগীত নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপ হাতে-কলমে উপস্থাপন করা হয়। কৌশলগত সৃজনশীলতার সঙ্গে এআই ব্যবহারের নৈতিকতা, দায়বদ্ধতা ও সৃজনশীলতার ভারসাম্য নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল বলেন, ‘সিনেমার ভবিষ্যৎ খুব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর হয়ে উঠছে, তাই সময়ের সাথে তাল মিলিয়ে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’
প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী সরকার জানান, সরকারি বিভিন্ন কাজে এআই-এর ব্যবহার বাড়ছে এবং তথ্য যাচাই ও কনটেন্ট তৈরিতে দক্ষ জনবল তৈরি করা এখন সময়ের দাবি।
এ ছাড়া পরিচালক ফারহানা রহমান বাংলাদেশ ফিল্ম আর্কাইভের কার্যক্রম তুলে ধরেন এবং ‘লেখালেখি’-এর উদ্যোক্তা সৈয়দা ফারজানা জামান রুম্পা ভবিষ্যতেও চলচ্চিত্র নিয়ে এ ধরনের কর্মশালা আয়োজনের আশা প্রকাশ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
২৯ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগে