স্ট্রিম প্রতিবেদক

চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থান চলছিল। সেই সময়ে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে। এই মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযুক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের দপ্তরে এই অভিযোগ জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, সাবেক এই দুই মন্ত্রী ও জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট দুটি অভিযোগ আনা হয়েছে। এই দুটি অভিযোগে মোট ২৩ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, আজই ট্রাইব্যুনালে এই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালত আজ প্রসিকিউশনের দাখিল করা এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেবেন। এরপর আদালত পরবর্তী কার্যক্রম ও শুনানির তারিখ নির্ধারণ করবেন। বর্তমানে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন উভয়েই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৩/২০২৪ নম্বর মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিচার চলমান। তিনি ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।
এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ২০২৪ সালের ২২ আগস্ট গ্রেপ্তার হন। রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি পর্যায়ক্রমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সব কথা বলেন।
২৩ মিনিট আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এ মন্তব্য করেন।
৩০ মিনিট আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।
৩৪ মিনিট আগে
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ১৭৮তম পূর্ণকমিশন সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
৩৭ মিনিট আগে