স্ট্রিম প্রতিবেদক

দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৯ টাকা ২২ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই মূল্য আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ হয়েছে।
একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটার ০ দশমিক ৯৮০৮ ডলার থেকে কমিয়ে ০ দশমিক ৮৫৫৬ ডলার করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। পরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ব্যাহত হলে মার্চ ও এপ্রিলে জেট ফুয়েলের দাম বাড়ে।
গত এপ্রিল মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম সর্বোচ্চ ২২৭ টাকা ৮ পয়সায় উঠেছিল। তবে মে মাস থেকে আন্তর্জাতিক বাজার দর, ডলারের বিনিময় হার ও পরিবহন ব্যয় বিবেচনা করে মূল্য সমন্বয় করছে বিইআরসি।
মে মাস থেকে এ পর্যন্ত টানা চার দফা জেট ফুয়েলের দাম কমল। এই চার দফায় দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি সর্বমোট ৯৬ টাকা ৯ পয়সা কমেছে।
এর আগে জুন মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম লিটারে ১৫ টাকা ৬৭ পয়সা কমানো হয়েছিল। তার আগে ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা এবং ৭ মে প্রথম দফায় লিটারে ২১ টাকা ৬৩ পয়সা দাম কমানো হয়। একইভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও এপ্রিল থেকে এ পর্যন্ত প্রতি লিটারের দাম ১ দশমিক ৪৮ ডলার থেকে কমে ০ দশমিক ৮৫৫৬ ডলারে নেমে এসেছে।

.png)

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্ন প্রণয়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া বৈরী আবহাওয়ার কারণে কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। তাঁরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নির্ধারিত তারিখ ও সময়ে অংশ
৯ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাতের মধ্যে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
৪১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
৩ ঘণ্টা আগে