স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বঙ্গভবনে উঠবেন। ওই দিন সকাল ১০টা ৫০ মিনিটে তিনি মিন্টু রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন। শুক্রবার রাষ্ট্রপতির কার্যালয় এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে, রোববার বঙ্গভবনে ২ নম্বর গেইটে পৌঁছানোর পর তাঁকে পুলিশের একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ মঞ্চে নিয়ে যাবে। সেখানে রাষ্ট্রপ্রধানকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল গার্ড অব অনার দেবে। গার্ড অব অনার পর্ব শেষ করে রাষ্ট্রপতি বঙ্গভবনে তাঁর কার্যালয়ে যাবেন।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন নতুন রাষ্ট্রপতি। সেখানে পুস্পস্তবক অর্পণ করার পর তাকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।
শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টু রোডের বাসায় ফিরবেন। এরপর তিনি তাঁর গুলশানের বাসভবনে যেতে পারেন।
উল্লেখ্য, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচনের মাধ্যমে বিজয়ী রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে পর্ব শুরু হলো মির্জা ফখরুলের।
একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদের অধিবেশন কক্ষে ভোট হয়। তালিকাভুক্ত ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ভোট দেন ৩৪৩ জন। এরপর সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
সর্বোচ্চ সাংবিধানিক পদে নির্বাচিত হওয়ার আগে ৭৮ বছর বয়সী রাজনীতিক মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ২০১৬ সাল থেকে তিনি বিএনপির মহাসচিব; তার আগে পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। মির্জা ফখরুলই বিএনপির সবচেয়ে দীর্ঘকালীন মহাসচিব। আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁর নেতৃত্ব বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছিল।
২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল। পরে সরকারে কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। এরপরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে বগুড়ার একটি আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও, দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্যের শপথ নেননি তিনি। এরপর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঠাকুরগাঁও থেকে বিজয়ী হয়ে স্থানীয় সরকার মন্ত্রী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

.png)

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে ২৫ রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার রাতে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস) এজেন্সিগুলোর নাম প্রকাশ করে।
২৮ মিনিট আগে
এলএনজির অভাবে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দেশের গ্যাস সরবরাহে এখনও উন্নতি হয়নি। পেট্রোবাংলা সূত্র বলছে, এ টার্মিনালের জন্য নতুন কার্গো আসতে পারে আগামী রোববার। এর আগে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহে স্বস্তির সম্ভাবনা নেই।
৪১ মিনিট আগে
সামাজিক মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, সিমকার্ড ও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে