-496321-480x270.webp)
সংবেদনশীল ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেপ্তারকৃত যুবক জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর), জন্মনিবন্ধনের তথ্য বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত অমিত পালের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেডকোয়ার্টার্সের উপকমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মগবাজার এলাকা থেকে অমিতকে গ্রেপ্তার করা হয়।
সিটিটিসি জানায়, তাঁর কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি স্মার্টফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাটে লেনদেন ও তথ্য বিক্রির ৪০ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে একটি ফেসবুক আইডি থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন গোপন ও সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল। পরে সিটিটিসির সাইবার ইন্টেলিজেন্স অ্যানালাইসিস টিম ওই আইডি ব্যবহারকারীকে শনাক্ত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অমিত দীর্ঘদিন ধরে সাইবার স্পেসে বেআইনিভাবে প্রবেশ করে প্রতারণা ও অবৈধ ই-লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি এনআইডি, জন্মনিবন্ধন, সিডিআর ও এসএমএস কনটেন্টসহ বিভিন্ন সংবেদনশীল ব্যক্তিগত তথ্য বিক্রির সঙ্গে জড়িত ছিলেন।
.png)
-7c29dd-256x144.webp)




-beb2b3-256x144.webp)
-7fc388-256x144.webp)