হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণে আইন হচ্ছে: আইনমন্ত্রী
স্ট্রিম সংবাদদাতাসাতক্ষীরা
-beb2b3-480x270.webp)
হলুদ সাংবাদিকতা এবং সামাজিক মাধ্যমে চরিত্রহননের অপচেষ্টা নিয়ন্ত্রণে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ বিষয়ক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘সরকার বাক্স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ও বিবেকের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। তবে হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের চরিত্রহননের অপচেষ্টাও নিয়ন্ত্রণ করা দরকার।’
তিনি আরো বলেন, সাইবার অপরাধ দমনে সাইবার আইন-২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা যাচাই-বাছাইয়ের জন্য উপকমিটিতে পাঠানো হয়েছে।
সাব-রেজিস্ট্রারদের বদলি প্রসঙ্গে তিনি বলেন, জমি নিবন্ধনের কর্মকর্তাদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। ভালো পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগও শোনা যায়। তাই প্রথমবারের মতো ঢাকা শহরে সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশেও এ পদ্ধতি চালু করা হবে।
সভায় জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় স্থানীয় জামায়াতের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির সভাপতি রহমতউল্লাহ পলাশ উপস্থিত ছিলেন।
.png)
-7c29dd-256x144.webp)


-496321-256x144.webp)


-7fc388-256x144.webp)