গোপালগঞ্জে বাস খাদে পড়ে তিনজন নিহত, আহত ২০

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গোপালগঞ্জ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০১
ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় বাস দুর্ঘটনা। সংগৃহীত ছবি
ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় বাস দুর্ঘটনা। সংগৃহীত ছবি

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাসের অতিরিক্ত গতি ও বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় দ্রুতগতির বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত