রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫১৭, মামলা ৩৭
স্ট্রিম প্রতিবেদকঢাকা
-ab4e20.jpeg)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ছয় ভুক্তভোগীসহ মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৩৭টি মামলা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা এলাকায় ৩৩, লালবাগে ৩৮, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৫, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১৬০, গুলশানে ৪৮, উত্তরা এলাকায় ৬৬ এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।
অভিযানে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ১০টি মোবাইল জব্দ এবং ৬ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
.png)

-23faa3-256x144.webp)




