
চট্টগ্রামের পাহাড়তলীতে এক শিশুকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি মো. রুবেলকে (৩৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বিভিন্ন ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডিত আসামি মো. রুবেল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানান, অভিযোগপত্রে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য আলামত পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ মার্চ বিকেলে পাহাড়তলী থানার কাজীর দিঘি এলাকায় মক্তবে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার নিখোঁজ হয় শিশুটি। এর কয়েকদিন পর তার মা আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত চলাকালে মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে ২৯ মার্চ পুকুরপাড় মুরগি ফার্ম এলাকার একটি জলাশয় থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বিড়ালছানা দেখানোর কথা বলে শিশুটিকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুম করেন তিনি। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন আসামি।
আদালত সূত্রে জানা গেছে, তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ জুলাই পিবিআই আদালতে অভিযোগপত্র দেওয়ার পর একই বছরের ১৯ নভেম্বর বিচার শুরু হয়। ২০২৫ সালের ১০ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় ২৪ জনের সাক্ষ্য করেছেন আদালত। এসব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামিকে দোষী সাব্যস্ত করে সোমবার রায় ঘোষণা করেন।
.png)

রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরনে ছিল সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট। তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।
১৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উদ্বোধনী সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৩১ মিনিট আগে-09186e.jpeg)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
৪২ মিনিট আগে
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ সময় গাড়িটির ধাক্কায় ফিরোজা বেগম (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধানখেতে নেমে যাওয়ায় প্রতিমন্ত্রী ও তাঁর স্ত্রীও আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে