স্ট্রিম প্রতিবেদক

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ (মঙ্গলবার) আজ। আজ বিকেল ৪টার মধ্যে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।
রাষ্ট্রপতি পদে এবার দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট নেওয়া হবে।
গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।
উল্লেখ্য, ১৯৯১ সালের পর থেকে রাষ্ট্রপতি নির্বাচন হয় না। সরকার দলীয় প্রার্থীই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। এবার দুজন মনোনয়ন দাখিল করায় নির্বাচন হতে যাচ্ছে।

.png)
-f2e998.jpeg)
লিবিয়ার বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৭৪ বাংলাদেশি ফিরেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসাদের মধ্যে তিন নারী, এক শিশু ও ১৫ অসুস্থ ব্যক্তি রয়েছেন। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভ
৬ মিনিট আগে
চলমান গ্যাস সংকটে সামনে এসেছে এক চুক্তি। আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে সরবরাহের জন্য দুটি ভাসমান টার্মিনাল নির্মাণের ওই চুক্তি বাতিল করেছিল অন্তর্বর্তী সরকার। একই বিষয়ে সম্প্রতি বিএনপি সরকার উদ্যোগ নেওয়ায়, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহতের চার দিন পর মামলা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে পুলিশ অপমৃত্যু (ইউডি) মামলা করে। সীতাকুণ্ড থানার ওসি মঈনুল হোসেন এই তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি একেএম আসাদুজ্জামান। সোমবার (১৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারায় মন্ত্রিপরিষদ বিভাগ নতুন কমিশনের প্রজ্ঞাপন জারি করে।
১ ঘণ্টা আগে