ফিলিপাইনে বিদ্যালয়ে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১১: ৪৬
দক্ষিণ ফিলিপাইনের জাম্বোয়াঙ্গায় আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের বাইরে মানুষের অবস্থান। ছবি: রয়টার্স

ফিলিপাইনের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় চারজন নিহত ও ৯ জন আহত হয়ছে। নিহতদের মধ্যে হামলাকারীসহ ২ শিক্ষার্থী ও ২ নিরাপত্তাকর্মী রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ম্যানিলা টাইমসের বরাতে আনাদুলো এ খবর দিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দক্ষিণ ফিলিপাইনের জাম্বোয়াঙ্গা শহরে আতেনেও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিক প্রতিবেদনে জানান, সন্দেহভাজন বন্দুকধারী বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থী। একটি পিস্তল ও একটি রাইফেল নিয়ে সে বিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে। পরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায় এতে দশম শ্রেনির এক শিক্ষার্থী নিহত হয়। পরে হামলাকারী আত্মহত্যা করে।

নিউজ চ্যানেল এএনসির ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরে বিদ্যালয়ের ফটকের বাইরে শিক্ষার্থী ও অভিভাবকেরা জড়ো হন। সেখানে সশস্ত্র পুলিশ ও সেনাসদস্যদেরও ছিল।

পাশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এরনাল্ড আন্দাল জানিয়েছেন, বিদ্যালয়ের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা চাই না এ ধরনের কোনো ঘটনা ঘটুক। আমরা সব শিক্ষার্থীর নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চাই।’

ফিলিপাইনে সাম্প্রতিক সময়ে বন্দুক সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এর আগে গত জুনে তাকলোবান শহরের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই শিক্ষার্থী গুলি চালায়। এতে ৩ শিক্ষার্থী নিহত ও অন্তত ২০ জন আহত হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ফিলিপাইনে বিদ্যালয়ে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪